তিন ভাঁজের স্মার্টফোন আনছে টিসিএল

১৩ মার্চ, ২০২০ ২৩:৩৪  
স্যামসাং গ্যালাক্সি ফোল্ড বা হুয়াইয় মেট এক্স এর পর এবার তিন ভাঁজের স্মার্টফোন আনছে টিসিএল। স্মার্টফোনটির ভাঁজ খুললে আবার হয়ে যাবে ট্যাব। অর্থাৎ এবার একই ডিভাইসের মধ্যে একাধারে ট্যাব এবং ফোনের সুবিধা থাকায় সুবিধা মিলবে। ট্যাবটি খোলা যাবে তিন ভাগে। ভাঁজ করলে এর একটি ভাগ আসবে সামনের দিকে। আর অন্যটি পিছনের দিকে। এই ট্যাবের স্ক্রিন হবে বাকিদের থেকে অনেকটাই বড়। ১০ ইঞ্চি স্ক্রিনের এই ট্যাব টি ভাঁজ করলে রূপান্তরিত হয়ে যাবে ৬.৬৫ ইঞ্চি স্ক্রিনের একটি স্মার্টফোনে। প্রাথমিক ভাবে এই ডিভাইসটি আত্মপ্রকাশ করার ঘোষণা করা হয়েছিল স্পেনের বার্সেলোনাতে। কিন্তু করোনা ভাইরাসের আতঙ্কের জেরে পিছনো হয়েছে।